আর কতদিন কাটলে টনক নড়বে প্রশাসনের
ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন সপ্তম দিনে পা রাখল। ১০ দফা দাবিতে ৭ জন জুনিয়র চিকিৎসক অনড় রয়েছেন অনশনে। বুধবারের বৈঠকেও সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া যায়নি। জুনিয়র চিকিৎসকদের সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকেরাও।